সময় ডেস্ক :: অবশেষে গ্রেপ্তার আলোচিত সেই কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খানসহ (২২) তার মা ও ভাইকে আটক করা হয়েছে। নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রিয়া খান ও তার মা হাফসা আখতার এবং ভাই স্বাধীন মিয়া। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, নেত্রকোনার আকপাড়া থানায় প্রিয়া খান এবং তার মা ও ভাইয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আকপাড়া থানা পুলিশ এসে তাদেরকে ওই থানায় নিয়ে যান।















