সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরার বিভিন্ন স্থানে আলহাজ্ব আব্দুর রউফ এঁর নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪নভেম্বর) বিকালে সাতক্ষীরা সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, মোবারকের মোড়, সনকা বাজার ও ভাড়ুখালি বাজারে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী  ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, আমি সাতক্ষীরার মানুষের চাওয়া পাওয়া ও আশা অহংকার প্রতিফলন ঘটাতে  ঘটাতে চায়। “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। ইনশাল্লাহ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্য সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন চাইলে বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। এই প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করার আহবান জানান এবং শহীদ জিয়ার ধানের শীষকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেন তিনি।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে ঘোনা বাজার সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় তিনি স্থানীয় মুসল্লী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
 আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহরাব হোসেন, সামির শোয়েব, আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লুৎফুল আলম খোকনসহঅসংখ্য দলীয় নেতা কর্মী, বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
  এসময় গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী অফিস উদ্বোধন কে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী সভায় রূপ নেয়।  এসময় সাধারণ ভোটার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও অগ্রহ দেখা যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যার আসামিদের দেশে আনতে কাজ চলছে: আইজিপি

ফাউন্ডেশন টু ফিউচার’ শীর্ষক শিক্ষা বিষয়ক নতুন উদ্যোগ চালু করল হপ লুন

আশাশুনিতে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে ….মাওলানা আবুল কালাম আজাদ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের কান্ডারী  আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ   

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আশাশুনির খাজরায় রাস্তা নিয়ে সংঘর্ষ আহত-৮, আটক-৮

আশাশুনিতে নিখোঁজ শিশু আলভীর ৭ দিনেও সন্ধান মেলেনি

সাতক্ষীরা জেলা কারাগারে এক হাজতীর মৃত্যু

কয়রায় প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা  বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা