মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আট উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে ৮ উইকেটের জয় তুলে নিল টাইগাররা। এতে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ।

তামিম ৫৫ রানে অপরাজিত থাকেন। এর আগে সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। দলীয় চতুর্থ ওভারে দলীয় ৩৮ ও ব্যাক্তিগত ১৯ রানে ফেরেন ওপেন করতে আসা সাইফ হাসান। এরপর লিটন দাসও বেশিদূর যেতে পারেননি। দলীয় ষষ্ঠ ওভারে দলীয় ৪৬ রানও ব্যাক্তিগত ৭ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এরপর আর ফিরে তাকাতে হয়নি। বাকি কাজ ইমন ও তামিম করেন। ১৩ ওভার ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

এর আগে বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জয়ের অর্ধেক কাজটা করে দিলেন বোলাররা। বিশেষ করে রিশাদ হোসেনের ঘূর্ণি আর মোস্তাফিজুর রহমানের মায়াবী কাটারে আইরিশরা ১৯.৫ বলে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। রিশাদ এবং মোস্তাফিজ দুজনেই ৩টি করে উইকেট নেন।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ৩৮ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। এরপর থেকেই তাদের বিপদের শুরু। শরীফুল ইসলামের দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারি ১০ বলে ১৭ রান করা টিম টেক্টরের ব্যাট ও প্যাড ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। এক ওবার পরই হ্যারি টেক্টরকে (৫) বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। আসলে ওভারের দ্বিতীয় বলটি হ্যারি টেক্টর সামনের পায়ে ডিফেন্স করলেও বল স্টাম্পের দিকে যেতে থাকে।

টেক্টর পা দিয়ে বল সরানোর চেষ্টা করেও পারেননি। বল স্টাম্পে লেগে বেলস পড়ে যায়। পরের ওভারে শেখ মাহেদীর ঘূর্ণির ফাঁদে লরকান টাকারও ফেরেন ১ রানে। ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে আয়ারল্যান্ড। রিশাদ হোসেনের করা ১০ম ওভারে শেষ বলটি ছিল গুগলি। ১৬ বলে ৯ রান করা কার্টিস ক্যাম্ফার না বুঝেই কাট করতে গিয়ে বোল্ড হন। ফিরতি ওভারে এসে দারুণ খেলতে থাকা পল স্টার্লিংকে (২৭ বলে ৩৮) সাইফ হাসানের তালুবন্দি করেন রিশাদ।

৭৩ রানে ৫ উইকেট পতন হয় আয়ারল্যান্ডের। রিশাদের তৃতীয় শিকার গ্যারেথ ডেনলি (১০) সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিদ তামিমের হাতে ধরা পড়েন। ১৮তম ওভারে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। তৃতীয় বলে তার কাটারে ক্যাচ দিয়ে ফেরেন মার্ক আদাইর (৮)। আর শেষ বলে একইভাবে ক্যাচ দেন হামফ্রিস (১)। শেষ ওভারের শেষ বলে বেন হোয়াইটকে (৫) ফিরিয়ে আইরিশদের অল-আউট করে দেন মোহাম্মদ সাইফউদ্দিন।

 

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কয়রায় মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা

নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তি পাচ্ছে ঈদে

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারক লিপি প্রদান

আশাশুনিতে আনিছ-রেজিনা কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

আশাশুনির ৩ ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার  অভিযোগে ৩ টি নৌকা জব্দ