রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ৯, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন ও কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
“কাজী হঠাও ধানের শীষ বাঁচাও” ও “আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি” সহ বিভিন্ন শ্লোগানে এলাকা প্রকম্পিত করে হাজার হাজার নারী-পুরুষের বিশাল মিছিলটি করিম সুপার মার্কেট থেকে শুরু হয়ে কুল্যার মোড় ও ব্যাংদহার মোড় হয়ে পুনরায় করিম মার্কেটে গিয়ে শেষ হয়। শফিকুল ইসলাম ও ফিরোজ আহমেদ জর্জের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জহির উদ্দীন, আঃ ওহাব, মেম্বার ইব্রাহিম হোসেন, রফিকুজ্জামান বকুল, ফারুক হোসেন, শওকত হোসেন ও রফিকুল ইসলাম রফি, শাহরিয়ার জামান, জুলফিকর আলী জুলি। সমাবেশে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যমুনায় বিএনপির দুই ইফতার মাহফিল, প্রধান অতিথি তারেক রহমান

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

কয়রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

নলতায় ৬২ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ মার্চ

পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভারতে ডাইনি সন্দেহে ঘরে স্বামী-স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা