বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৫, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে।

বুধবার( ৪ মার্চ ) রাত ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামের নূর ইসলামের মেয়ে প্রকিবন্ধি আছিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে তাতক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হলেও তার মধ্যে তার ঘর সহ ঘরের সহায় সম্পদ সব পুড়ি গিয়ে ছাড়খার। বর্তমানে তার পরিবার খোলা আকাশের নিচে অসহায়ত্ব অবস্থায় বসবাস করছে। আছিয়ার সাথে কথা বলে জানা গেছে, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে বলে ধরণা করা হচ্ছে ।

তিনি বলেন, মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় আমার পরিবারের সদস্যদেরকে এখন খোলা আকাশের নিচে জীবন যাপন করতে হচ্ছে। স্থানীয়রা জানায় আছিয়া একজন প্রতিবন্ধি নারী। সে দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। ৩নং কয়রা গ্রামেন তৌহিদ হাসান জানান , এখন রমজান মাস সেহরীর সময় আগত তখন হঠাৎ বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগা ঘরের ভেতরে স্ট্রোকে আক্রান্ত স্বামী পরিত্যাক্তা আছিয়া খাতুন ছিল ।

তখন কোন ভাবে স্থানীয়দের সহযোগীতায় প্রাণ নিয়ে ঘর থেকে তাকে বের করতে পারলেও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। স্থানীয় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন জানান, রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আছিয়ার বসতঘর সহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

আশাশুনির শ্রীউলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

একই পরিবারের ১৩ জনসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

পর পারে পাড়ি জমালেন কলারোয়ার সংবাদপত্র পরিবেশক অহিদুজ্জামান

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর-আব্দুর রউফ

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই …. ডা: শফিকুর রহমান