বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির বুধহাটায় ৪টি মিষ্টির দোকানে জরিমানা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

এস,এম মোস্তাফিজুর রহমান :: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ৪টি মিষ্টির দোকানকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় দোকান মালিকদেরকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা,ভোলা হোটেলকে ৫৩ ধারায় ৫ হাজার টাকা,আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী (দধি ঘর) কে ৫৩ ধারায় ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব মিষ্টি ও হোটেল এর বিরুদ্ধে প্যাকেটের ওজন বেশী থাকা,অস্বাস্থ্যকর পরিবেশ,খোলা স্থানে খাদ্য দ্রব্য রাখা,মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রী করা,মূল্য তালিকা টানিয়ে না রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসময় বিজিবি সদস্য ও পুলিশ সদস্য তাঁর সাথে ছিলেন।##

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাকিব-মাশরাফির ফেরার পথে যে শর্ত জুড়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

উপকূলে বৃহত্তম মেধা উৎসব ‘উদারতা শিক্ষাবৃত্তি ২০২৫’ অনুষ্ঠিত

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

মুরগির ডিম-মাংসের মূল্য ধ্বসে খামারীদের হাহাকার : প্রশাসন নিশ্চুপ

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ভোটের ফলাফল দীর্ঘায়িত হবে না : ইসি সচিব

ফের ইরানের তেল ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর কারাদণ্ড

সাবেক এমপি হাবিবের কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়

কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা,শুধু ধর্মীয় আবেগ নয় : গভর্নর