শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে হাসিনাসহ ২০ আসামি পলাতক রয়েছেন। গত ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

অপর আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোলডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, নাইমুল হাসান রাসেল।

এর আগে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তিও। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিপ্লবী গার্ডের হেফাজতে বিক্ষোভকারীর মৃত্যু

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান

আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খুলে দেওয়ায় জামায়াতের উদ্বেগ

ঘরে বসে ইউরোপের জাল ভিসা তৈরি, মালয়েশিয়ায় বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক

কাল থেকে শুরু প্রচারণা, আজ প্রতীক বরাদ্দ

জ্বালানিমন্ত্রীকে নিয়ে আমির হামজার বিস্ফোরক মন্তব্য, সংযত ভাষায় কথা বলার আহ্বান স্থানীয় বিএনপির

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় যুবদলের বিশাল আনন্দ র‍্যালি

কিশোরী ও তরুণদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে ব্রিটিশ কাউন্সিলের  সিম্পোজিয়াম

ফুলজোড় ও করতোয়া নদী রক্ষায় ঢাকায় তরুণদের প্রতিবাদ