রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থীগণ 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা
মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।মিজ্ আফরোজা আখতার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা।

একই সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা ৪ আসনের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামি আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমির, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, এড আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আসির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন,কালিগঞ্জ আমির মোহাস্মদ আলী, আশাশুনি আমির তারিকুজ্জামান তুশার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যার দোয়া

আঞ্চলিক সংঘাত ও পরাশক্তির প্রতিযোগিতার ঝুঁকিতে বাংলাদেশ

হিলি বন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

২৫-২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না

সাতক্ষীরা জামায়াতের মহিলা নেত্রীর দাফন সম্পন্ন

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নিতে চাই: ট্রাম্প

যুবকদের নৈতিকতা, দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, কেউ বেকার থাকবে না