শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় নেমেছে ‘ভোটের গাড়ি’ ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৬, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটাধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরার রাজপথে নেমেছে ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান। ব্যতিক্রমী এই প্রচারণায় শহরের কেন্দ্র থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে উৎসাহ ও আগ্রহ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোটে বিষয়ে জনসচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি থেকে প্রচার করা হয় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণভোট–২০২৬ সংক্রান্ত বার্তা। একই সঙ্গে স্থাপন করা হয় ‘দেশের চাবি আপনার হাতে’ শিরোনামে উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। এতে অংশ নিয়ে তরুণ ভোটাররা তাদের মতামত, প্রত্যাশা ও চিন্তাভাবনা তুলে ধরেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময়

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

“যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ”

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সাতক্ষীরায় জমে উঠেছে সংসদ নির্বাচন, মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত ইসলামী ও বিএনপি

আশাশুনিতে শান্তি সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়া

দরগাহপুরে বাঁধ ছিন্দ্র করে পাইপ দিয়ে  লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা

যশোরে ছাত্রদল নেতা সোহানের ওপর হামলার ঘটনায় চোর আলামিন গ্রেপ্তার

ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা