রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, অগ্নিসংযোগ এবং ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলনকে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। মানববন্ধনের শুরুতে মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ কখনো ভালো কিছু হতে পারে না। জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এধরনের হামলা অগ্নিসংযোগ করে যাচ্ছে। সাংবাদিকদের হত্যার মত জঘন্য কার্যাক্রম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার অপরাধীদের গ্রেফতার না করে শুধু বিবৃতি দিয়েই দায় সারছেন। এটি হতে পারে না। ২৪ অভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর সুষ্ঠু এবং নিরাপদ বাংলাদেশের জন্য। যেখানে সকলেই মতামত ব্যক্ত করতে পারবেন। নিরাপত্তা পাবেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কামেশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুন ব্যানার্জি, হোসেন আলীসহ অন্যারা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা আরো বলেন, মহান বিপ্লবী শরিফ ওসমান হাদি নিজেও অগ্নি সংযোগ ও ভাংচুরের পক্ষে ছিলেন না। তিনি তার অগ্নি ঝরা বক্তব্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে ছিলেন। তার জানাজ নামাজের কোটি মানুষের উপস্থিতিই প্রমান করে সন্ত্রাসী, লুটপাট এবং অগ্নি সংযোগ করে কখনো ভালোবাসা পাওয়া যাবে না। অথচ বিপ্লবী হাদির মৃত্যু খবর শুনেই একটি উপগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো এবং ডেইলি স্টারের মত গণমাধ্যমের কার্যালয়ে অগ্নি সংযোগ করে।
ফ্যাসিস্ট হাসিনার যেমন গণমাধ্যমে কণ্ঠরোধ করতে চেয়েছিল একটি গোষ্ঠী দেশকে অশান্ত করতে একই প্রচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি এবং খুলনায় ডুমুরিয়া শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হককে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত

কলারোয়া জামায়াত অফিস থেকে মোটর সাইকেল চুরি,চালু করা না পেরে পালালো চোর

কলারোয়াতে স্মরণে’৮৭” র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রউফ চেয়ারম্যান এমপি হলে দুই খাসি ছাগল জবাই করে খিচুড়ি খাওয়ানোর ঘোষণা

দুবাইকে জেতালেন মোস্তাফিজ

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলা নিয়ে বিশ্বনেতারা কী বলছেন

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলে করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন  প্রতিরোধে সচেতনতা বিষয়ে পথ নাটক