রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৪, ২০২৫ ২:১০ পূর্বাহ্ণ

ডেস্ক ‍নিউজ : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বারাস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং ভবনে এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি রয়টার্সকে জানিয়েছেন, হামলার ঘটনাটি পরীক্ষার সময় ঘটেছে। পুলিশ কালো পোশাক পরিহিত এক পুরুষের সন্ধান চালাচ্ছে। নিহত ও আহতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা, তা এখনো নিশ্চিত করা যায়নি।

রয়টার্স জানিয়েছে, ব্রাউন বিশ্ববিদ্যালয় প্রভিডেন্স শহরের কলেজ হিল এলাকায় অবস্থিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেকচার হল, গবেষণাগার ও আবাসিক ভবনসহ শতাধিক ভবন রয়েছে।

এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। হামলার পর ঘটনাস্থলে এফবিআইসহ অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফাহমী গোলন্দাজের ঢাকার দুই ফ্ল্যাটসহ ১৬ একর জমি ক্রোক

সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে  খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ইরানে হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেননি ৮২৫ জন

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

নলতায় ৬২ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ মার্চ