মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, জেলাব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা নির্বাচন কমিশনারের   কক্ষে এই সাক্ষাৎ হয়।

প্রতিনিধিলে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষর সদস্য ও সাতক্ষীরা আসনে জামায়াতের এমপি প্রাথী  অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ। এসময় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা ২ আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মুহাদ্দীস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সেক্রেটারী খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে জেলা নির্বাচন কমিশনার মোঃ মাসুদুর রহমান ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কমিশনার মোঃ মাসুদুর রহমান জামায়াতের প্রতিনিধি দলের কথা শোনেন এবং জামায়াতের যৌক্তিক দাবী দাওয়া বাস্তবায়নে সার্বিক সহযোগীতার কথা জানান।

সাক্ষাৎ শেষে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষর সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ গণমাধ্যমকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে ভোটার হতে গিয়ে নানা জটিলতা ও প্রতিবন্ধকতাসহ নাগরিকদের ভোটাধিকার সুরক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা, সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত কার্যকর সমাধান নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য এমন কথা দিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি ইসি। নগ্নভাবে কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরবো, তারা বলেছে ব্যবস্থা নেবে। জামায়াতের এই নেতা বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী তা জানতে চেয়ে ছিলাম । ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল হলে এগুলো কী করে নিয়ন্ত্রণ করবে ইসি এসব নিয়েও কথা হয়েছে।

ইজ্জতউল্লাহ বলেন, ‘মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছি। প্রশাসনে কর্মকতা বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সঙ্গে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেটা আলোচনার বিষয় ছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা

পুরাতন সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও সমাবেশ

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা-৩ আসনে এড. আলিফের জাপার দলীয় মনোনয়ন ক্রয়

শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে

আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের কান্ডারী  আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ   

বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম এর প্রথম দফা সফলভাবে সম্পন্ন