বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৮, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরই মধ্যে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তার আগে তিনি এনএসসির গঠিত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

এদিকে, ১১ সদস্যের এডহক কমিটির নেতৃত্ব দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।

এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।

তামিম ইকবাল ছাড়া এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ভারতের ভাড়া বাসায়

সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষকদের সাথে নিয়ে আমি আলোকিত সাতক্ষীরা গড়তে চায়- আব্দুর রউফ 

খানপুর ফেমাস একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা

বিপাকে আফসানা মিমি ভুয়া আইডি নিয়ে

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ