রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের  দাফন সম্পন্ন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১১, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : মহিলা নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা সভানেত্রী সাতক্ষীরা ল কলেজের প্রভাষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বাদ এশা পলাশপোল জামে মসজিদ চত্বরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর আহম্মদ খান রোডস্থ খান বাড়ির বাসিন্দা সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সহধর্মিনী অ্যাডভোকেট হাসনাহেনা খান রবিবার অনুমান রাত ২টা ১৪ মিনিটের সময় সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অনুমান ৫৫ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ অগণিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।

জানাযার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, মরহুমার সিনিয়র আইনজীবী সাতক্ষীরা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এডভোকেট এম শাহ আলম, মরহুমার স্বামী নাগরিক অক্ষর সাতক্ষীরা জেলা সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, মরহুমার একমাত্র সন্তান নাগরিক ঐক্য জেলা ছাত্র পরিষদের সভাপতি বিথার রবিউল খান প্রমুখ।

জানাজার নামাজে ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক। মরহুমা এডভোকেট হাসনা হেনা খান একজন সমাজসেবী, সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সদা হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন । তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলার সকল মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার শেষে মসজিদের সামনে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমার মরদেহে জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা ল কলেজ, পিকে ইউনিয়ান ক্লাব ও খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশনসহ সাতক্ষীরার বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। অপরদিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হাসনা হেনা খানের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ভবনে রবিবার সকালে স্মৃতিচারণ (কোট রেফারেন্স) সভা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা

আগামী নির্বাচনে ইসলামী জোটকে জনগণ ক্ষমতায় দেখতে চায় : ডা. তাহের

প্রতীক পেয়েই গণসংযোগে ব্যস্ত হাবিবুল ইসলাম হাবিব

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলা, ১১ ফিলিস্তিনি নিহত

পাইকগাছায় অগ্নিকান্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতিঃ দু’টি পশু দগ্ধ

সাতক্ষীরায় জামায়াত আমীরের আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত সেই কন্টেন্ট ক্রিয়েটর

৪ দফা দাবীতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নো ওয়ার্ক” কর্মসূচি পালিত 

পাইকগাছায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া অনুষ্ঠান