বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। ফলে ৫ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে জয় পান বিএনপির এ প্রার্থী।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং হিজড়া ভোটার ১ জন।

এর আগে ভোট গণনা চলাকালে অনিয়মের অভিযোগ তুলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনে মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়া হয়েছে। মির্জা আব্বাস উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। পরবর্তী আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ৩৫টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি থাকলেও ফল আটকে রাখা হয়েছে।

তবে বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

স্বপ্ন ও এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছে অপো এ৬

সাতক্ষীরা ল কলেজের  অফিস স্টাফ মোঃ আব্দুল মান্নানকে রিক্সায় তুলে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা  

অর্থনৈতিক  উন্নয়নে একসাথে কাজ করছে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ড

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাতক্ষীরা পৌরসভার চালতেতলায় আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন এক দিন আগে নয়, পরেও নয় : প্রধান উপদেষ্টা

কয়রা-পাইকগাছা আসনে এনসিপিরম নোয়ন প্রত্যাশী শাহজাহান সরদার

কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ

আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা  কামনায় দােয়া মাহফিল

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া মাহফিল