শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শোককে শক্তিতে পরিণত করে জিতে গেল ঢাকা

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৭, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : ম্যাচ শুরুর আগেই সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে বড় ধাক্কা খায় ঢাকা ক্যাপিটালস। তবে সেই শোককে শক্তিতে পরিণত করে তিন বিভাগে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে দলটি। রাজশাহীর ১৩৩ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে গেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে ঢাকা। ১ রান করে আউট হন সাইফ হাসান। তবে সেটি বিপদের কারণ হয়নি লক্ষ্য ছোট হওয়ায়।

অন্য ওপেনার উসমান খান ৩৭ রানের জুটি গড়েন আবদুল্লাহ আল মামুনের সঙ্গে। ১৮ রান করে উসমান আউট হন স্বদেশি মোহাম্মদ নওয়াজের বলে। ১২ রানের বেশি করতে পারেননি অধিনায়ক মোহাম্মদ মিঠুন। হয়েছেন লামিচানের বলে ক্যাচ আউট।

৬৪ রানে ৩ উইকেট হারানো ঢাকাকে পথ দেখাতে থাকেন আবদুল্লাহ আল মামুন। ৩৯ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। দলীয় ৮৫ রানে মামুন বিদায় নেন নওয়াজের স্পিনে।

৯৮ রান যখন বোর্ডে, তখন নাসির হোসেন তখন ২২ রান করে ক্যাচ দেন সাহিবজাদা ফারহানকে আবারও নওয়াজের বলেই। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন তিনি রাজশাহীর হয়ে।

জেতার জন্য বাকি ৩৫ রান সংগ্রহ করতে অবশ্য কোনো কষ্ট করতে হয়নি ঢাকার। শামীম হোসেন পাটোয়ারির ১৩ বলে ১৭ ও সাব্বির রহমানের ১০ বলে ২১ রানে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দোয়া ও কোরআন খতম অনুষ্ঠানে মিঠু : খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ 

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

৪ দফা দাবীতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নো ওয়ার্ক” কর্মসূচি পালিত 

পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান 

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে বিদ্যার দেবীর আরাধনার, জগন্নাথ হলে ৭৬ মণ্ডপে দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প, মার্কিন গণমাধ্যমের সতর্কতা