সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বিপুল পরিমাণ জাল নোটসহ ঢাকায় আটক ২

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১০, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ : রাজধানীর  ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল-নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন— নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

রোববার (৯ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় দুজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটে ডিবির টিম সেখানে অভিযান পরিচালনা করে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ছয় লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার নূরুল হক ও সাইদুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নতুন সরকারের সামনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কঠিন চ্যালেঞ্জ

পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন হ্রাস রোধে সভা

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল বাশারের পরিদর্শন

আশাশুনি বিএনপির সাবেক সভাপতির কবর জিয়ারতে ডাঃ শহিদুল আলম

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্লেজার প্রদানসহ গুচ্ছ সিদ্ধান্ত

আকবর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ