বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৮, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন স্পিকার মিল্টন ডিক। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরের সময়ে প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজরাই এখন সংখ্যালঘুদের কাছে ভোট চাইছে

৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শিক্ষা খাতে বিশ্বে দেশকে প্রথম স্থানে নেওয়ার পদক্ষেপ” (৬+ মাসের পরিকল্পনা)’

ফাহমী গোলন্দাজের ঢাকার দুই ফ্ল্যাটসহ ১৬ একর জমি ক্রোক

শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের সাথে সাতক্ষীরা-২ আসনের  প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর মতবিনিময় 

আশাশুনির গদাইপুরে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

সাতক্ষীরা পৌরসভার চালতেতলায় আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান