শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় ইয়াবাসহ দু’যুবক আটক

জানুয়ারি ২, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দু’যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের দিকনির্দেশনায় এসআই সবুর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ সময় আব্দুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাস্তার ওপর থেকে একই গ্রামের মোঃ হাফিজুল সরদারের ছেলে মোঃ হামিদুল ইসলাম (১৭)-এর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ বাবলু সরদারের ছেলে মোঃ রিয়াদ সরদার (২৩)-এর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ২(১)২৬।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও  

আপনার জন্য নির্বাচিত

ফিংড়ীতে শহীদ শরিফ ওসমান হাদি স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের প্রচারণা শুরু

কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনী টহল পরিচালনা

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন এনসিপির নাহিদ

বঙ্গোপসাগর থেকে অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

পাইকগাছায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা এনামুল হক 

হাদি হত্যার আসামিদের দেশে আনতে কাজ চলছে: আইজিপি

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা