বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

এমপি না হয়ে ও শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন জনগণের নেতা আব্দুর রউফ

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৯, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন।

তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করবেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেন এই ব্রিজ সংস্কারসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় শাখরা কোমরপুর ব্রিজটি সংস্কারে মাননীয় প্রধানমন্ত্রী ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের উন্নয়নে আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে দায়িত্ব দিয়েছেন। নির্বাচন এলে প্রতিশ্রুতির ডালা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘোরেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন পরবর্তী তাদের দেখা পাওয়া যেন সোনার হরিণ। অনেক সময় প্রার্থীরা পরাজিত হলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। কিন্তু গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সকল ধারনাই পাল্টে দিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভোটে জনগণ কথা না রাখলেও প্রতিশ্রুতির কথা রাখলেন জননেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি পরাজিত হয়েও জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জনগণের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকায় যান। সেখানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি তো কি হয়েছে। আমি আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। আপনাদের দাবি ছিল নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ আমি সাতক্ষীরার উন্নয়নে জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিকাদারের মাধ্যমে এই শাখরা কোমরপুর ব্রিজের সংস্কার কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাযক সাইদুর রহমান মিন্টু প্রমূখ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

যুদ্ধবিরতি ছাড়া বিকল্প ছিল না ডোনাল্ড ট্রাম্প-এর : ত্রিতা পার্সি

সমবায় অধিদপ্তরকে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা

আশাশুনি বিএনপির সাবেক সভাপতির কবর জিয়ারতে ডাঃ শহিদুল আলম

দরগাহপুরে বাঁধ ছিন্দ্র করে পাইপ দিয়ে  লোনা পানি উত্তোলন, হুমকীতে চাষীরা

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শত শত অবৈধ কয়লা ভাটিতে দমবন্ধ জনজীবন, নির্বিকার প্রশাসন

সাতক্ষীরায় অসুস্থ ব্যক্তিকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ 

বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন এক দিন আগে নয়, পরেও নয় : প্রধান উপদেষ্টা