বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ইরানে হামলা থামিয়েছে যৌথবাহিনী, যুদ্ধবিরতি শুরু

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৮, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: বার্তা সংস্থা মেহের এক বিবৃতিতে পাকিস্তান প্রস্তাবিত ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনক্রমেই ইরান তাদের সম্মতি দিয়েছে।

ওই বিবৃতিতে এই চুক্তিকে ইরানের জয় হিসেবে দেখা হচ্ছে। সেখানে বলা হয়, স্থায়ী চুক্তির আলোচনা হবে ইসলামাবাদে। খবর আল জাজিরার।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউজ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন উল্লেখ করেছে, এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও। হোয়াইট হাউজের একটি সূত্র জানায়, ইরান হরমুজ প্রণালি খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

তবে, সিএনএন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আমেরিকান বাহিনী ইরানের অভ্যন্তরে হামলা বন্ধ করেছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতিতে ইরানের প্রস্তাবিত ১০ দফা দাবি হরমুজ প্রণালিতে জাহাজের চলাচলে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণের ওপর জোর দেয়। এতে ইরানের মৌলিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান আরও মজবুত হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি যুদ্ধবিরতিতে ট্রাম্পকে রাজি করাতে তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান শেহবাজ শরিফ।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত